June 27, 2026, 8:02 am

বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন

  • Update Time : Wednesday, September 3, 2025

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক ঘোষণায় জানানো হয়, মনোনয়নটি বর্তমানে সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা। এর আগেও তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্রিস্টেনসেন যদি সিনেটের অনুমোদন পান, তাহলে তিনি হবেন ঢাকায় নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত। তার আগে, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com