June 27, 2026, 6:11 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক

  • Update Time : Tuesday, August 12, 2025

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান। পরে দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এ সংক্রান্ত তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে।

এর আগে পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com