June 27, 2026, 6:13 am

গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় ১৯টি মামলায় চার্জশিট দাখিল

  • Update Time : Thursday, August 7, 2025

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৯টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য ধারায় দায়েরকৃত মামলা।

চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলার মধ্যে শেরপুর জেলায় ৩টি, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম জেলায় ১টি করে এবং ১টি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের করা হয়েছে।

অন্য ১১টি মামলার মধ্যে রয়েছে—ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনা ও জামালপুর জেলার ১টি করে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে তদন্তাধীন ২টি মামলা।

গণ-অভ্যুত্থানকালীন মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বাকি মামলাগুলোর তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করে দোষীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com