June 27, 2026, 6:12 am

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু

  • Update Time : Thursday, July 24, 2025

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মৃতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এখন পর্যন্ত ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মারা গেছেন। সর্বশেষ প্রাণ হারায় ১৫ বছর বয়সী মাহিয়া, যিনি মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩)। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com