June 27, 2026, 6:12 am

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

  • Update Time : Wednesday, July 23, 2025

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই নিয়মে সকল সরকারি ও বেসরকারি ভবনেও পতাকা অর্ধনমিত রয়েছে।

শোকের অংশ হিসেবে আজকের নির্ধারিত এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

এছাড়া, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com