June 27, 2026, 6:11 am

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

  • Update Time : Tuesday, July 22, 2025

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজধানীর মোট ১০টি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন:

  • কুয়েত মৈত্রী হাসপাতালে: ৮ জন

  • শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে: ৪৬ জন

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: ৩ জন

  • সিএমএইচ, ঢাকা: ২৮ জন

  • লুবনা জেনারেল হাসপাতাল: ১৩ জন

  • উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল: ৬০ জন

  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে: ১ জন

  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে: ১ জন

  • ইউনাইটেড হাসপাতালে: ২ জন

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে: ৩ জন

ঘটনাটি ঘটে গতকাল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে, যখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের একটি দুইতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। তখন ওই ভবনে স্কুল শাখার ক্লাস চলছিল, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম এখনো চলমান রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com